২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমীর

কুয়েতের শাসক রোববার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এতে করে দেশটিতে কয়েকমাসের রাজনৈতিক অচলাবস্থার পর মধ্যবর্তী নির্বাচনের পথ সুগম হল বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুয়েতের শাসক রোববার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এতে করে দেশটিতে কয়েকমাসের রাজনৈতিক অচলাবস্থার পর মধ্যবর্তী নির্বাচনের পথ সুগম হল বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আমেদ আল সাবাহ পার্লামেন্ট ভেঙে দেয়ার ডিক্রি জারি করেছেন বলে তথ্যমন্ত্রী শেখ মোহাম্মদ আল মুবারক আল সাবাহ’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কুনা বার্তা সংস্থা। এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বিবিসি’র খবরে বলা হয়েছে, কুয়েতের ইসলামপন্থি বিরোধীদলগুলো পার্লামেন্ট ভেঙে দেয়া এবং দেশে নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছিল। কুয়েতে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ফেব্র“য়ারিতে। তাতে ইসলামপন্থি ও আদিবাসী বিরোধীদলদলগুলো ভাল ফল করে। কিন্তু জুনে সাংবিধানিক আদালত ওই নির্বাচন বাতিল করে নতুন পার্লামেন্ট ভেঙে দেয়। এরপর একটি বিরোধী ব্লক গঠন করে ওই ইসলামপন্থি ও আদিবাসী দলগুলো আবার নির্বাচন দেয়ার দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে। ২০০৬ সালের পর থেকে কুয়েতে এ নিয়ে পঞ্চমবারের মতো পার্লামেন্ট ভেঙে দেয়া হল। বিরোধীদলগুলোর বয়কটের মুখে কয়েকমাস পার্লামেন্ট অধিবেশন বন্ধ ছিল কুয়েতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৩ঘ.