২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের সাবেক পরিচারকের কারাদণ্ড

পোপ বেনেডিক্টের গোপন নথি চুরির দায়ে শনিবার তার সাবেক পরিচারক পাওলো গাব্রিয়েলেকে ১৮ মাস কারাদণ্ড দিয়েছে ভ্যাটিকেনের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোপ বেনেডিক্টের গোপন নথি চুরির দায়ে শনিবার তার সাবেক পরিচারক পাওলো গাব্রিয়েলেকে ১৮ মাস কারাদণ্ড দিয়েছে ভ্যাটিকেনের একটি আদালত। পোপের গোপন নথি চুরি ও ফটোকপি করে এক ইতালিয়ান সাংবাদিকের কাছে ফাঁস করার অভিযোগে গাব্রিয়েলেকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। কৌসুলিরা তার তিন বছরের কারাদণ্ড দাবি করেছিল। কিন্তু ‘সার্বিক বিবেচনায়’ তার শাস্তি কমিয়ে ১৮ মাস করা হয়েছে। আগের কোন অপরাধের তথ্য না থাকা, পোপের কাছে ক্ষমা চাওয়া এবং গির্জায় তার দায়িত্ব পালনের সুনাম থাকায় তার শান্তির মেয়াদ কমিয়েছে আদালত। আদালতে গাব্রিয়েলে বলেছেন, তিনি গির্জায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং নিজেকে তিনি চোর মনে করছেন না। তবে চুরির অভিযোগ অস্বীকার করলেও তিনি নথিগুলো ফটোকপি এবং ‘পোপের বিশ্বাসের সঙ্গে চতুরতা’ করেছেন বলে স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮২৪ ঘ.