ইস্তাম্বুল, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসকে হত্যায় জড়িত সন্দেহে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে দুইজনকে আটক করেছে পুলিশ।
তুরস্কের স¤প্রচারমাধ্যম ‘কানাল ডি’ এর ওয়েবসাইটে শুক্রবার এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, তুরস্কের পুলিশ ওই দুই সন্দেহভাজনকে আটক করেছে। দুজনই তিউনিশিয়ার নাগরিক। ভুয়া পাসপোর্ট নিয়ে তুরস্কে ঢোকার চেষ্টা করার কারণে তাদেরকে আটক করা হয়।
তবে এ ব্যাপারে ইস্তাম্বুলের পুলিশ কোনো মন্তব্য করেনি।
লিবিয়ার বেনগাজিতে গত মাসে বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর বিরুদ্ধে বিক্ষোভের সময় মার্কিন কনস্যুলেটে বন্দুকধারীদের হামলায় নিহত হন ক্রিস্টোফার স্টিভেনসসহ ৪ মার্কিন নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৭৪০ঘ.
bdnews24