২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিধসে ১৮ শিশুসহ নিহত ১৯

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমি ধসে অন্ততপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এরমধ্যে ১৮জনই শিশু বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমি ধসে অন্ততপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এরমধ্যে ১৮জনই শিশু বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ইউনান প্রদেশের একটি গ্রামে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টায় একটি স্কুল ঘর ও দু’টি ফার্ম হাউজ ভূমি ধসের নিচে চাপা পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। এর আগে ওই একই প্রদেশে ৮ সেপ্টেম্বর ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ডজনেরও বেশি মানুষ নিহত হয়। সেপ্টেম্বরের ভূমিকম্পের পর স্কুলের ক্লাস স্থগিত করার পর সেই ঘাটতি পূরণের লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা জাতীয় ছুটির দিনেও ক্লাসে এসে দুর্ঘটনার শিকার হলো বলে চীনের সংবাদ সংস্থা জানায়। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি পরিবারের তিনজন সদস্য ভূমিধসের আগ মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে আসলে তারা প্রাণে রক্ষা পান। ভূমিধসের পর আশপাশের অন্যান্য অধিবাসীরাও নিরাপদ স্থানে সরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৫ ঘ.