২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা প্রশাসনের বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যাওয়া এক চীনা বায়ুবিদ্যুৎ কোম্পানির প্রকল্প চুক্তি বাতিলের অভিযোগে ওবামা প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওই প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসা চালিয়ে যাওয়া এক চীনা বায়ুবিদ্যুৎ কোম্পানির প্রকল্প চুক্তি বাতিলের অভিযোগে ওবামা প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওই প্রতিষ্ঠানটি। র‌্যালস কর্পোরেশন নামের এই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ওরেগন অঙ্গরাজ্যে নৌবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি নিষেধাজ্ঞা সম্বলিত আকাশসীমা এলাকায় চারটি বায়ুকল বসানোর অনুমতি পায়। গত সপ্তাহে এ প্রকল্পগুলো স্থগিত করার আদেশে সই করেন প্রেসিডেন্ট ওবামা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ওবামা ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে বলে সোমবার করা এ মামলাটিতে অভিযোগ করা হয়। মঙ্গলবার এ মামলার কথা প্রকাশ করা হয়। গত ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো বিদেশি বিনিয়োগ আটকে দিলো মার্কিন সরকার। এর ফলে ওই প্রকল্প থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে বাধ্য হয় দুই চীনা নাগরিকের মালিকানাধীন র‌্যালস করপোরেশন। এ কোম্পানির পক্ষ থেকে মামলাটিতে আরো বলা হয়, বারাক ওবামা র‌্যালস করপোরেশনকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে একই দৃষ্টিতে দেখার নীতি থেকে বিচ্যুত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, ওরেগনের ওই কেন্দ্রটি চালকবিহীন ড্রোন বিমান ও অন্যান্য যন্ত্র পরীক্ষার কাজে ব্যবহার করা হয়। ড্রোন বিমানগুলো সাধারণত মাটি থেকে মাত্র দুশ’ ফুট (৬০ মিটার) উপর দিয়ে ঘণ্টায় প্রায় ৩০০ মাইল (ঘণ্টায় ৫০০ কিলোমিটার) বেগে উড়ে। র‌্যালসের আইন বিষয়ক কর্মকর্তা ঝোউ কিং সম্প্রতি চীনের সংবাদ মাধ্যম সিনহুয়াকে বলেন, বাতিল করে দেওয়া চুক্তিটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিলো না। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে জোরেসোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমক্রোট দলের প্রার্থী বারাক ওবামা ও তার রিপাকলিকান পার্টির প্রার্থী মিট রমনি। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যে বাড়তি সুবিধা দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। গত মাসে মোটরগাড়ি তৈরি শিল্পে চীনের ভর্তুকি বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় একটি অভিযোগ দাখিল করে ওবামা প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১১ ঘ.