নয়া দিলি¬¬, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির চেষ্টার অভিযোগ তুলে আগামী পার্লামেন্ট অধিবেশনে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
সোমবার দিলি¬র যন্তর মন্তরে এক প্রতিবাদ সমাবেশে দেশের খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ অনুমোদন ও পেট্রোলের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে মমতা সরকারের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়ার হুমকি দেন।
অন্যান্য রাজনৈতিক দলকেও মমতা তার এ সিদ্ধান্তে সমর্থন জানানোর আহ্বান জানান। সমাবেশে জাতীয় গণতান্ত্রিক মোর্চা’র (এনডিএ) আহ্বায়ক শারদ যাদবও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পিটিআই।
বক্তব্যে সাধারণ নির্বাচন এগিয়ে এনে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে এমন কথা শুনেছেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, “আমরাও এ সরকারকে চাই না। প্রয়োজন হলে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে আমরা প্রস্তুত।”
বিদেশি বিনিয়োগ ও প্রেট্রোলের মূল্য নিয়ে মতবিরোধের কারণে স¤প্রতি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে মমতার তৃণমূল কংগ্রেস। লোকসভায় দলটির ১৯ জন পার্লামেন্ট সদস্য ছিল।
সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে প্রস্তাবনা আনতে পারেন বলেও জানিয়েছেন মমতা।
তিনি সরকারকে সমর্থন না করে সরাসরি বিদেশি বিনিয়োগ ও অন্যান্য ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তার দলের প্রস্তাবে সমর্থন দেয়ার আহ্বান জানান।
ইউপিএ সরকার সাধারণ মানুষের স্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে বলে সমাবেশে অভিযোগ করেন মমতা। আগামী মাস থেকে এর বিরুদ্ধে তার দল দেশব্যাপী প্রচারণা চালাবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৪ঘ.
bdnews24