২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় ১৫ পয়েন্টে এগিয়ে রমনি: জরিপ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি ফ্লোরিডায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিউ গিংরিচের চেয়ে ১৫ শতাংশ বেশি পয়েণ্টে এগিয়ে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ওয়াশিংটন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি ফ্লোরিডায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিউ গিংরিচের চেয়ে ১৫ শতাংশ বেশি পয়েণ্টে এগিয়ে আছেন। সোমবার প্রকাশিত রয়টার্স/আইসোস জরিপে এ ফল দেখা গেছে। মঙ্গলবার ফ্লোরিডায় প্রাইমারী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জরিপে দেখা গেছে, ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনির জনসমর্থন ৪৩ শতাংশ। রোববার যা ছির ৪২ শতাংশ। ওদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার গিংরিচের সমর্থন কমে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। একদিন আগেই যা ছিলো ৩০ শতাংশ। আর তারও আগে শনিবার এ হার ছিলো ৩২ এবং শুক্রবার ছিলো ৩৩ শতাংশ। আইসোসের জনসংযোগ বিষয়ক পরিচালক ক্রিস জ্যাকসন বলেন, “রমনি ক্রমান্বয়ে ভাল অবস্থানে যাচ্ছেন আর গিংরিচের অবস্থানের অবনতি হচ্ছে। যা রমনির জন্য ভাল দিক।” যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে প্রাইমারীর শেষে বিজয়ীকে রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে। সেই প্রার্থীই ২০১২ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন। এর আগে তিনটি রাজ্যের নির্বাচনে রিক সান্তোরম, মিট রমনি ও নিউ গিংরিচ জয়ী হয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২২ঘ.