২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও জ্বালানি সংকটে বিশ্ব

বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মেটাতে যথেষ্ট খাদ্য, পানি ও জ্বালানির মজুদ নিশ্চিত করা এবং ৩শ’কোটি মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করার সময় পেরিয়ে যাচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

লন্ডন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মেটাতে যথেষ্ট খাদ্য, পানি ও জ্বালানির মজুদ নিশ্চিত করা এবং ৩শ’কোটি মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করার সময় পেরিয়ে যাচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। ২০৪০ সালে বিশ্বের জনসংখ্যা বর্তমান ৭০০ কোটি থেকে বেড়ে প্রায় ৯০০ কোটিতে দাঁড়াবে এবং আগামী ২০ বছরে মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তার সংখ্যা বেড়ে হবে ৩০০ কোটি। এর ফলে সম্পদের চাহিদা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। জাতিসংঘের হিসাবমতে, এমনকি ২০৩০ সালের মধ্যে বিশ্বে কমপক্ষে ৫০ শতাংশ বেশি খাদ্য, ৪৫ শতাংশ বেশি জ্বালানি এবং ৩০ শতাংশ বেশি পানির প্রয়োজন হবে। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ফলে এগুলোর যোগান কমছে। তাই যদি বাড়তি ৩০০ কোটি মানুষের চাহিদা মেটানো না যায় তবে তাদের দারিদ্র্যের দায় নিতে হবে বিশ্বকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ঘ.