২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির সাবেক প্রেসিডেন্ট স্কালফারো মারা গেছেন

ইতালির সাবেক প্রেসিডেন্ট অস্কার লুইজি স্কালফারো রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

রোম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির সাবেক প্রেসিডেন্ট অস্কার লুইজি স্কালফারো রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ইতালির কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। রক্ষণশীল খ্রিস্টাস ডেমক্রেট স্কালফারো ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯২ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। ওই সময় তহবিল কেলেঙ্কারির প্রেক্ষাপটে ইতালির রাজনৈতিক অঙ্গনে এক অচলাবস্থার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন স্কালফারো। লুইজি স্কালফারো রক্ষণশীল ও ধর্মপরায়ণ ছিলেন। তিনি প্রতিদিন সকালে গণপ্রার্থনায় যোগ দিতেন। তিনি প্রজাতন্ত্রী ইতালির অন্যতম স্থপতি। ১৯৪৬ সালে দেশটিতে এক গণভোটে রাজতন্ত্রের পতন হয়। তার মৃত্যুতে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল, পোপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গভীর শ্রদ্ধা জানিয়েছেন। স্কালফারোর মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্টি বলেন, “আমি গত বছর প্রধানমন্ত্রিত্বে দায়িত্বগ্রহণের পরপরই তার (স্কালফারো) প্রতি আমি আমার ব্যক্তিগত অনুভূতি ও কৃতজ্ঞতা জানিয়েছিলাম। জনগণের কল্যাণে যেভাবে তিনি দায়িত্ব পালন করেছেন তা উদাহরণ হয়ে থাকবে।” তবে নানা কেলেঙ্কারির মুখে প্রধানমন্ত্রিত্ব খোয়ানো সিলভিও বার্লুসকোনির কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয় নি। স্কালফারো দায়িত্বে াকা অবস্থাতেই বার্লুসকোনির রাজনৈতিক উত্থান। বার্লুসকোনি বরাবরই স্কালফারোর সাে এক ধরনের দূরত্ব বজায় রাখতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৬ ঘ.