কায়রো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে রাষ্ট্রীয় গণমাধ্যম ভবনের সামনে রোববার কয়েকশ’ বিক্ষোভকারী অবিলম্বে সেনা শাসনাবসানের দাবিতে বিক্ষোভ করেছে। ওই সময় সাদা পোশাকধারী প্রতিপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
এ সময় “সেনা শাসনের অবসান চাই” ধ্বনিতে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।
তারা সমস্বরে বলতে থাকে, “কাউন্সিল আমাদের বল, কে তোমাদের মনোনীত করেছে? মোবারকের দলই তোমদের নিয়োগ দিয়েছে।”
গত বছর ১১ ফেব্র“য়ারি গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে দেশটিতে সামরিক সরকার ক্ষমতাসীন রয়েছে।
বেশ কয়েকজন বিক্ষোভকারী তাদের ওপর হামলাকরীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পরস্পর পাথর ছোড়াছুড়ি করে। এ সময় পুলিশ কোন নিরাপত্তা দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ঘ.
bdnews24