২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলে পড়েছে তাজমহলের মিনার

যমুনা নদী শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ সেন্টিমিটার হেলে পড়েছে প্রাচীন সপ্তাশ্চর্যের এক আশ্চর্য আগ্রার তাজমহলের একটি মিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

আগ্রা, ভারত, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যমুনা নদী শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ সেন্টিমিটার হেলে পড়েছে প্রাচীন সপ্তাশ্চর্যের এক আশ্চর্য আগ্রার তাজমহলের একটি মিনার। বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, চমকপ্রদ এ স্থাপত্যটি সম্ভবত আর কঠিন ভিতের উপর দাঁড়িয়ে নেই। ভারতের প্রতœতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত তিন দশকে তাজমহলের দক্ষিণ-পশ্চিম দিকের চূড়াটি ৩ দশমিক ৫৭ সেন্টিমিটার হেলে পড়েছে। ভারতের আগ্রায় অবস্থিত ভালবাসার স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিত চার কোণায় চার চূড়া বিশিষ্ট তাজমহলটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছিল। মোঘল বাদশা শাহজাহান এ স্থাপত্য সৃষ্টি করেছেন। কিন্তু সেই যমুনা আজ শুকিয়ে যাচ্ছে। আর তাজমহলের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এ সম্পর্কে আগ্রা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যার অধ্যাপক কে.এস. রানা বলেছেন, “নদীতে যদি পানি স্বল্পতা দেখা দেয়, তবে স্বভাবতই তাজমহলের ওপর চাপ পড়বে। আর চাপের কারণে, ভবন হেলে পড়া বা তাতে ফাটল দেখা দিতে পারে।” তবে, মিনারটি হেলে পড়ায় এর সার্বিক উচ্চতার তেমন কোন পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির প্রতœতত্ত্ব জরিপ সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৯ঘ.