আম্মান, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় নতুন করে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর হাতে শুক্রবার ৩৭ জন নিহত হয়েছে।
হোমস শহরে মিলিশিয়াদের হাতে নিহতদের নিয়ে শোক মিছিলের সময় তাদের ওপর সেনারা হামলা চালায় বলে জানিয়েছে আন্দোলন কর্মী ও অধিবাসীরা।
হামায় ট্যাংক এবং মর্টার হামলায় নিহত হয়েছে ১৫ জন। হামায় সেনাবাহিনীর হামলা চতুর্থ দিনে গড়িয়েছে।
সিরিয়ার অন্যান্য আরো কয়েকটি শহরে ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এর মধ্যে রয়েছে নোয়া শহরে এক দাফন অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ১২ জন, এলেপ্পোয় নিহত ৫ জন এবং হোমস শহরে নিহত ৪ জন।
হোমস এর কুসর এলাকায় মেশিনগানের গুলিতে আহত হয়েছে ৫ জন। এ শহরে এর আগে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর মর্টারের গুলিতে নিহত হয় ১৬ জন।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত মিলিশিয়ারা বৃহস্পতিবার হমস শহরের এক সুন্নি পরিবারের আট শিশুসহ ১৪ সদস্যকে হত্যা করে। নিহত আট শিশুর বয়স আটমাস থেকে নয় বছর পর্যন্ত।
সিরিয়ার প্রায় ১০ মাস ধরে আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলন দমনে সরকারি বাহিনীর দমনাভিযানে এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
দেশটিতে নতুন করে সা¤প্রদায়িক সহিংসতা শুরু হওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪২ঘ.
bdnews24