২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিও ডি জেনিরোতে ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ১৬

ব্রাজিলের রিও ডি জেনিরোর শহরতলীতে বুধবার প্রায় ২০ তলা এবং ১০ তলা বিশিষ্ট দুইটি ভবন ধসে গেছে। ধবংসস্তুপ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

রিও ডি জেনেরিও, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনিরোর শহরতলীতে বুধবার প্রায় ২০ তলা এবং ১০ তলা বিশিষ্ট দুইটি ভবন ধসে গেছে। ধবংসস্তুপ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জনকে। কিন্তু ১৬ জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ভবন দুটি দিনে অফিস হিসাবে ব্যবহার করা হতো এবং ধসে পড়ার সময় সেখানে মানুষজন তেমন ছিলো না। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট শব্দে ভবনদুটি ধসে পড়ে। এতে আশপাশের এলাকা ধূলা ও ধ্বংসস্তুপে ঢেকে যায়। গিলবার্ট নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, “ভূমিকম্পের মতো হয়েছে। প্রথমে ভবন দুটির কিছু অংশ ধসে পড়ে। পরে আচমকা পুরো ভবন ধসে পড়ে।” ভবন ধসের কারণ কি তা স্পষ্ট জানা যায়নি। তবে রিও ডি জেনিরোর মেয়র এদোয়ার্দো পায়েস বলেছেন, অবকাঠামোগত ত্র“টির কারণেই সম্ভবত ভবনটি ভেঙে পড়েছে। কারণ, একটি ভবনে কাজ চলছিলো। ওদিকে, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণ এবং গ্যাসের তীব্র গন্ধ পাওয়ার কথা জানিয়েছে। কিন্তু মেয়র গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটার মতো কিছু ঘটেনি বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৯ঘ.