ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনদে উল্লেখ করা বয়সের চেয়ে প্রকৃত বয়স পাঁচ বছর কম বলে দাবি করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্কুল সমাপনী পরীক্ষায় তিনি যাতে অংশ নিতে পারেন সেজন্য তার বাবা মেয়ের বয়স বাড়িয়ে দিয়েছিলেন বলে মমতা উল্লেখ করেছেন। জানিয়েছে এনডিটিভি।
স¤প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘মাই আনফরগেট্যাবল মেমোরিজ’-এ মমতা তার বয়স নিয়ে ‘সত্য’ প্রকাশ করেছেন।
“যখন আমি স্কুল সমাপনী পরীক্ষায় অংশ নিই তখন আমার বয়স ১৫ বছরও ছিলো না এবং বয়স কম থাকায় আমি ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত ছিলাম না। তাই আমার বাবা এ সমস্যা সমাধানের জন্য একটি কাল্পনিক বয়স ও জন্মদিন দেন। ফলে আমার একটি নতুন জন্মদিন এবং প্রকৃত বয়সের সঙ্গে পাঁচ বছর যোগ হয়,” লেখেন মমতা।
এজন্য বছরে দুদিন (৫ জানুয়ারি ও ৫ অক্টোবর) তার জন্মদিন পালন হয় বলে ব্যাখ্যা দেন এই রাজনীতিক।
সনদে মমতার জন্ম তারিখ লেখা আছে ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। এ হিসাবে তার বয়স দাঁড়ায় ৫৭ বছর ২২ দিন। তবে মমতার নতুন হিসাবে তার বয়স হয় ৫১ বছর ৩ মাস ২১ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০৪১ ঘ.
bdnews24