২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ৪টি গাড়ি বোমা হামলায় নিহত ১৪

বাগদাদের শিয়া মুসলিম স¤প্রদায় অধ্যুষিত এলাকায় মঙ্গলবার পৃথক চারটি গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

বাগদাদ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের শিয়া মুসলিম স¤প্রদায় অধ্যুষিত এলাকায় মঙ্গলবার পৃথক চারটি গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে উত্তরপূর্বাঞ্চলীয় সদর শহরে কাজের সন্ধানে জড়ো হওয়া দিন মজুরদের পাশে। এতে অন্ততপক্ষে আটজন নিহত ও ২৪ জন আহত হয়। সদর শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন এক দিনমজুর আহমদ আলি (৪০) বলেন, “কাজের জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম। হঠাৎ করে ঝড়ের মতো ঘটনা ঘটল এবং আমার মনে হলো আমাকে মাটিতে ছুঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় আমি প্রথমে ভীত হয়ে পড়ি। এরপরই আমি হাসপাতালে যাওয়ার জন্য একটি গাড়িতে উঠে বসি।” বিস্ফোরণে তার মুখ ও চুল পুড়ে গেছে। শহরের জনবহুল একটি এলাকায় ঘটা দ্বিতীয় বিস্ফোরণে তিনজন নিহত ও ২৬ জন আহত হয়েছে। অন্য দুটি বিস্ফোরণের একটি ঘটে শুলা জেলার দু’টি বিদ্যালয়ের কাছে। অপরটি ঘটে হুরিয়ার ব্যস্ততম একটি রাস্তায়। এ দু’টি বিস্ফোরণে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ২০০৬-০৭ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর ইরাকে সহিংসতা কমে এলেও বিদ্রোহী ও আধা সামরিক বাহিনীর সদস্যরা সরকারকে দুর্বল করতে প্রতিনিয়তই দেশটিতে হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে। গত ২২ ডিসেম্বর শিয়া প্রধান রাজধানী এলাকায় বেশ কয়েকটি বোমা হামলায় কমপক্ষে ৭২জন নিহত ও ২শ’ জন আহত হয়। আর এ মাসে শিয়া স¤প্রদায়ের লোকদের লক্ষ করে চালানো হামলায় বেশ কয়েকজন নিহত হয়। গত এক বছরের চলমান রাজনৈতিক সংকটে শিয়াদেরকে লক্ষ করে বেশ কয়েক দফা বোমা হামলা চালানো হয়েছে। এতে করে জোট সরকার ভেঙ্গে যাওয়ার হুমকি ও মার্কিন সেনারা ইরাক থেকে চলে যাওয়ায় নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু আশঙ্কা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৪ ঘ.