বাগদাদ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে দু’টি গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।
শিয়া মুসলিম স¤প্রদায় অধ্যুষিত রাজধানীর ওই এলাকায় মঙ্গলবার পৃথক দু’টি গাড়ি বিস্ফোরিত হয় বলে দেশটির পুলিশ ও হাসপাতালসূত্র জানিয়েছে।
গাড়ি পার্কিং এর স্থানে একদল শ্রমিক কাজের জন্য অপেক্ষা করছিল। এমন সময় প্রথম বিস্ফোরণটি ঘটে।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি ট্রাফিক বিরতিতে।
গত বছর যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী দেশটি ছেড়ে যাবার পর থেকে এবং দুর্বল জোট সরকারের পতনের পর থেকে দেশটিতে সা¤প্রদায়িক দাঙ্গা বেড়েই চলেছে।
শিয়া-সুন্নিদের মাঝে রাজনৈতিক ও সা¤প্রদায়িক সমস্যা প্রকট হয়ে দেখা দেওয়ার পর থেকে শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
২০০৬-০৭ সালের দিকে ভয়াবহ সা¤প্রদায়িক দাঙ্গার পর দেশটিতে সহিংসতার মাত্রা বেশ কমে এসেছিল। কিন্তু সরকার পতনের লক্ষ্যে বিদ্রোহীরা প্রায়ই হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪৪১ঘ.
bdnews24