২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারক-পরবর্তী প্রথম পার্লামেন্ট অধিবেশন

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের অবদমনের যুগ হটিয়ে এক ঐতিহাসিক অবাধ নির্বাচনের মাধ্যমে মিশরে ইসলামপন্থীদের নেতৃত্বে সোমবার প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

কায়রো, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের অবদমনের যুগ হটিয়ে এক ঐতিহাসিক অবাধ নির্বাচনের মাধ্যমে মিশরে ইসলামপন্থীদের নেতৃত্বে সোমবার প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার মাহমুদ আল-সাকা অধিবেশনে দাঁড়িয়ে ২৫ জানুয়ারির বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া পড়ার জানান। এরপর এক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে অধিবেশন শরু হয়। সাকা বলেন, “শহীদের রক্তই আজকের এই দিনটি এনেছে।” ৮১ বছর বয়স্ক লিবারেল ওয়াফদ পার্টির আল-সাকাই পার্লামেন্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। নীরব প্রার্থনা শেষে প্রত্যেক সদস্য রাষ্ট্রীয় শপথ বাক্য পাঠ করেন। কেউ কেউ বেসামরিক নাগরিকদের সামরিক আইনে বিচারের প্রতিবাদে উজ্জ্বল হলুদ রঙের ব্যাজ ধারণ করেন। মোবারক পরবর্তী প্রথম নির্বাচনে মিশরে ইসলামপন্থী দলগুলো পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে অর্ধেক আসনই মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির আওতাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৯ঘ.