২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৫

ইরান উপকূলে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

তেহরান, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান উপকূলে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। শনিবার আব্বাস বন্দরের কাছে এই নৌ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ)। এই পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং অপর ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইরনা। স্থানীয় বন্দর কর্মকর্তা আলি আকবর সাফায়ি জানিয়েছেন, নৌকাটি হরমুজ দ্বীপ থেকে বন্দর আব্বাসের দিকে আসছিলো। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলে তিনি জানিয়েছেন। নৌকাডুবির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২২৭ ঘ.