২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলে বিপুল ভোটে ইসলামপন্থী দলগুলোর জয় নিশ্চিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

কায়রো, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলে বিপুল ভোটে ইসলামপন্থী দলগুলোর জয় নিশ্চিত হয়েছে। মিশরের জটিল নির্বাচনী পদ্ধতিতে পার্লামেন্টে সবচেয়ে বেশি, ৩৮ শতাংশ আসন পেয়েছে মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি)। ২৯ শতাংশ আসন পেয়ে কট্টরপন্থী সালাফিস্ট নূর পার্টি রয়েছে দ্বিতীয় অবস্থানে। এর পরের অবস্থানে রয়েছে প্রগতিশীল নতুন ওয়াফদ ও ধর্মনিরপেক্ষ ইজিপশিয়ান ব্লক জোট। পার্লামেন্টের ৪৯৮ জন সদস্য নির্বাচন করতে তিন ধাপে ছয় সপ্তাহ ধরে ভোট দিয়েছে মিশরবাসী। এর সঙ্গে ক্ষমতাসীন সামরিক সরকার আরো দশ জনকে মনোনয়ন দিয়েছে। মিশরের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী, মোট আসনের দুই-তৃতীয়াংশ তালিকাবদ্ধ দলীয় প্রার্থীদের মধ্যে বন্টন হয়। আর বাকী একাংশ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে, পার্লামেন্টের প্রায় দুই-তৃতীয়াংশ আসন ইসলামিক দলগুলোর নিয়ন্ত্রণে থাকবে। দলীয় তালিকার মাধ্যমে এফজেপি এককভাবে ১২৭ টি আসন নিশ্চিত করেছে এবং সাংবিধানিক ভোটের মাধ্যমে ১০৮ টি আসনে জয় লাভ করেছে তারা। অর্থাৎ, মোট পার্লামেন্ট সদস্যের মধ্যে প্রায় অর্ধেকই থাকবে এফজেপি’র প্রতিনিধি। অন্যদিকে, নূর পার্টির দখলে থাকবে প্রায় এক-চতুর্থাংশ আসন। উল্লে¬খ্য, গত বছর গণআন্দোলনে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৪ঘ.