ইসলামাবাদ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহ রুট পাকিস্তান আবার চালু করবে বলে আশা প্রকাশ করেছেন এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা। তবে এ জন্য ন্যাটোকে শুল্ক দিতে হবে।
গত বছর নভেম্বরে ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হলে আফগানিস্তানে এ বাহিনীর জন্য রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান।
পাকিস্তানি ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, ২৬ নভেম্বরের ওই হামলায় ক্ষোভের কারণে এবং পাকিস্তানে তালেবান জঙ্গি দমনে তহবিল সংগ্রহের জন্য ন্যাটো রসদ সরবরাহ রাস্তায় শুল্ক চালু করা হচ্ছে।
তবে কবে েেক সরবরাহ প পুনরায় খুলে দেয়া হবে সে তারিখ এখনো নির্ধারিত হয়নি।
ন্যাটো হামলায় পাক সেনা নিহত হওয়ার ঘটনায় মিত্র পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সম্পর্কে আরো উদ্বেগ দেখা দেয়।
গত বছর ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর হামলায় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে দুই মিত্রের সম্পর্কে চিড় ধরে।
আফগানিস্তানে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর রসদের এক তৃতীয়াশং পাকিস্তান দিয়ে সরবরাহ হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৫ঘ.
bdnews24