ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার পার্লামেন্টের একটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচি।
১ এপ্রিল ইয়াঙ্গুনের দক্ষিণপশ্চিমের কাওহমু এলাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের প্রধান সুচি এ নির্বাচনে অংশ নেবেন বলে বুধবার জানিয়েছে বিবিসি।
২০১০ সালের নভেম্বর মাসে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সুচি। তার দল এনএলডি এর আগের নির্বাচনে অংশ না নিলেও স¤প্রতি দেশটিতে রাজনৈতিক সংস্কার শুরু হলে আবার রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ দিয়েছে।
আসন্ন উপনির্বাচনে পার্লামেন্টের ৪৮টি খালি হওয়া আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণের পরে এ আসনগুলো শূন্য হয়।
এনএলডি ৪০টিরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে। এ নির্বাচনকে মিয়ানমারের সেনাসমর্থিত সরকারের পুনর্গঠনের প্রতিশ্র“তির পরীক্ষা বলে মনে করছেন নির্বাচকরা।
সাইক্লোন নার্গিসের আঘাতে বিধ্বস্ত শান্ত, প্রত্যন্ত অঞ্চল কাওহমু এলাকায় সুচি একটি নির্বাচনী অফিসের খোঁজে আছেন বলে জানিয়েছে বিবিসি।
নিবন্ধনপত্র জমা দেওয়ার ব্যাপারে কোনো ঘোষণা না দিলেও সুচি কাগজপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই সুচি’র কয়েকশ’ ভক্ত তাকে ঘিরে ধরে।
১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিশাল জয় অর্জন করলেও তাদের ক্ষমতায় যেতে দেওয়া হয়নি।
২০১০ সালের নির্বাচন বর্জন করে সুচির দল এনএলডি। এর ফলে নতুন সরকার সুচির সঙ্গে আলোচনায় বসে। পরবর্তী পর্যায়ে দেশটির আইন এমনভাবে পরিবর্তন করা হয় যাতে করে সুচি নির্বাচনে অংশ নিতে পারেন।
এছাড়া অনেক রাজবন্দীকেও মুক্তি দেয় সরকার। এদের মধ্যে রয়েছেন, জেনারেশন স্টুডেন্ট নেতা মিন কো নাইঙ্গ ও কো জিমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩২ ঘ.
bdnews24