লন্ডন, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন ২০১২ অলিম্পিক চলাকালে রোগ-বালাই ছড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অনেক লোক একসাথে গাদাগাদি করে থাকলে রোগ-জীবাণু ছড়ানোর আশঙ্কা অনেক বেশি থাকে। এ তত্ত্বের উপর ভিত্তি করে এ আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
আর এ ইস্যু নিয়ে লন্ডনের ‘দ্য ল্যানচেট ইনফেকশ্যাস ডিজিস’ নামক জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ইস্ট অ্যাঙলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইব্রহিম আবুবকর বিশেষত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার কথা বলেছেন। উদাহরণ হিসেবে তার প্রবন্ধে ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বিশ্ব যুব দিবস উদযাপনকালে এ রোগ ছড়িয়ে পড়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
অন্য এক প্রবন্ধে বলা হয়েছে, বিমান পরিবহণের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং রোগ-বালাই ছড়ানোয় ‘বিশ্বজুড়ে ব্যাপকভাবে দফায় দফায় স্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক কার্যক্রমের ওপর প্রভাব পড়বে।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৬ঘ.
bdnews24