২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারভেজ মুশাররফের মাথার জন্য ১০ কোটি রুপি

স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণার কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মাথার জন্য ১০ কোটি ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণার কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মাথার জন্য ১০ কোটি ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বেলুচিস্তানের প্রয়াত জাতীয়তাবাদী নেতা আকবর বাগতির নাতি শাহজাইন বাগতি এ ঘোষণা দেন বলে সোমবার এনডিটিভির এক খবরে বলা হয়। রোববার সিন্ধু প্রদেশে শাহজাইন সাংবাদিকদের বলেন, “মুশাররফকে যে হত্যা করতে পারবে তাকে আমরা নগদ ১০ লাখ রুপি এবং ১০ কোটি রুপির একটি বাংলো উপহার দেবো। তার পুরো নিরাপত্তাও দেবো আমরা।” ২০০৬ সালে বেলুচিস্তানের কোহলু জেলায় এক সেনা অভিযানে কয়েক সঙ্গীসহ নিহত হয়েছিলেন আকবর বাগতি। তৎকালীন সেনা ও রাষ্ট্রপ্রধান পারভেজ মুশাররফ ওই অভিযানের নির্দেশ দেন। স¤প্রতি মারা যাওয়া রাজনৈতিক নেতা পীর পাগারার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহজাইন। এ সময় পারভেজ মুশাররফের ফাঁসি দাবি করেন তিনি। “মুশাররফের জন্য ফাঁসিরকাষ্ঠ তৈরি হয়ে আছে। দেশে ফেরার সঙ্গে সঙ্গে সরকার তাকে গ্রেপ্তার না করলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে,” বলেন জামহুরি ওয়াতান পার্টির জ্যেষ্ঠ নেতা শাহজাইন। শত শত মানুষকে হত্যার জন্য মুশাররফকে দায়ী করে তিনি বলেন, “সে শুধু আমার দাদাকে হত্যা করেনি। ইসলামাবাদে লাল মসজিদ অভিযানের সময় শত শত নিরপরাধ মানুষকে হত্যা করেছে। “ধর্মীয় নেতারা তাকে হত্যাযোগ্য ব্যক্তি (ওয়াজিব-উল-কাতাল) ঘোষণা করেছে।” সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফ ২০০৯ সালের এপ্রিল থেকে স্বেচ্ছা নির্বাসনে দুবাই ও লন্ডনে অবস্থান করছেন। স¤প্রতি এক বিবৃতিতে ২৭ থেকে ৩০ জানুয়ারির মধ্যে দেশে ফেরার ঘোষণা দেন তিনি। একদল সমর্থকসহ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি যাবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮২৯ ঘ.