২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ভবন ধসে ১৩ জনের প্রাণহানি

লেবাননের রাজধানী বৈরুতে রোববার বিকালে একটি আবাসিক ভবন ধসে ১৩ জনের প্রাণহানি এবং ১২ জন আহত হয়েছে। লেবাননের কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

বৈরুত, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতে রোববার বিকালে একটি আবাসিক ভবন ধসে ১৩ জনের প্রাণহানি এবং ১২ জন আহত হয়েছে। লেবাননের কর্মকর্তারা একথা জানিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা সোমবার উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আরো লোকজন চাপা পড়ে আছে। রাজধানীর আশরাফিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লেবানিজসহ সুদানের নাগরিকও রয়েছেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী আলি হাসান খলিল সেদেশের এলবিসি টেলিভিশনকে বলেছেন, “আমরা লোকজনদের জীবিত পাব বলে আশা করছি। এখনো অনেককে পাওয়া যাচ্ছে না।” তিনি আরো বলেন, ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৯ঘ.