২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না এল বারাদি

মিশরের রাজনীতিক ও জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান মোহামেদ এল বারাদি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

মিশর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজনীতিক ও জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান মোহামেদ এল বারাদি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াবেন না। এ ব্যাপারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এল বারাদি বলেন, ক্ষমতাসীন সেনা শাসকরা “ক্ষমতার পট পরিবর্তন না হওয়ার জন্য” কলকাঠি নাড়ানোর প্রতিবাদে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। শিমরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিশরে একটি সামরিক পরিষদ দেশ পরিচালনা করছে। এ বছরের মাঝামাঝি মিশরে প্রেসিডেন্সি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিবিসি’র আরবী ভাষী এক সাংবাদিক কায়রোয় বলেছেন, এল বারাদি প্রার্থিতা ঘোষণা করার আগেই তার পক্ষে জোর প্রচারণা শুরু হয়েছিল। বারাদিকে মিশরের শীর্ষ স্থানীয় উদারপন্থী প্রার্থীদের একজন হিসেবেই দেখা হচ্ছিল। প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার বিবৃতিতে মুবারকের বিরূদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ সমাজের প্রশংসা করেন এল বারাদি। মিশরের রাজপথে ১৮ দিনের তুমুল গণআন্দোলনের মুখে ২০১১ সালের ফেব্র“য়ারিতে হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৯ঘ.