২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ধনী-গরিব দ্বন্দ্ব বেশি

যুক্তরাষ্ট্রে অভিবাসী নাগরিক ও জন্মসূত্রে নাগরিকদের মধ্যকার দ্বন্দ্ব বা জাতিগত আফ্রিকানদের সঙ্গে জাতিগত ইউরোপীয়দের দ্বন্দ্বের চেয়েও ধনী-গরিবের দ্বন্দ্ব বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে অভিবাসী নাগরিক ও জন্মসূত্রে নাগরিকদের মধ্যকার দ্বন্দ্ব বা জাতিগত আফ্রিকানদের সঙ্গে জাতিগত ইউরোপীয়দের দ্বন্দ্বের চেয়েও ধনী-গরিবের দ্বন্দ্ব বেশি। স¤প্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৬৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রে ধনী-গরিবের মধ্যে ‘তীব্র’ ও ‘কঠিন’ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। ৩০ শতাংশ অংশগ্রহণকারী ধনী-গরিবের মধ্যে ‘তীব্র দ্বন্দ্ব’ চলছে বলে সরাসরি মত প্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ডেমক্রেট দলীয় সমর্থক, অল্প বয়সী তরুণ, নারী ও আফ্রিকান-আমেরিকানরা ধনী-গরিবের দ্বন্দ্ব বা শ্রেণী দ্বন্দ্বের কথা বেশি বলেছেন। অপরদিকে, ৬২ শতাংশ অংশগ্রহণকারী অভিবাসী ও জন্মসূত্রে নাগরিকদের মধ্যে ‘কঠোর দ্বন্দ্ব’ চলছে বলে উল্লেখ করেছেন। ২০০৯ সালে একই প্রতিষ্ঠানের করা অপর একটি জরিপে ধনী-গরিবের দ্বন্দ্বে চেয়ে অভিবাসীদের সঙ্গে দ্বন্দ্বের কথা বলেছিলো বেশিরভাগ মানুষ। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে স¤প্রদায়গত দ্বন্দ্ব অনেকটা হ্রাস পেয়েছে বলেই আভাস পাওয়া গেছে জরিপে। মাত্র ৩৮ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, কালো ও সাদাদের মধ্যে ‘গুরুতর সংকট’ চলছে। যেখানে বয়োবৃদ্ধ ও তরুণদের মধ্যে দ্বন্দ্বের কথা বলেছেন ৩৪ শতাংশ অংশগ্রহণকারী। ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৪৮ জন মানুষের সঙ্গে ফোনালাপের মাধ্যমে জরিপটি পরিচালিত হয়েছে বলে জানায় পিউ রিসার্চ সেন্টার। জরিপে ২দশমিক ৯ শতাংশ ভুল আছে বলে ধরা হয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় আয় বৈষম্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসবে বলে বিশ্লেষকদের ধারণা। অকুপাই ওয়ার স্ট্রিট আন্দোলনেরও মূল বিষয় ছিলো আয় বৈষম্য। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর সা¤প্রতিক তথ্যে দেখা গেছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের মোট সম্পদের ৫৬ শতাংশের মালিক শীর্ষ ১০ শতাংশ মানুষ, যেখানে ২০০৫ সালে তাদের সম্পদের পরিমাণ ছিলো মোট সম্পদের ৪৯ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৪ঘ.