২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞায় জাপানের সমর্থন

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির জন্য দেশটির ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

তেহরান, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির জন্য দেশটির ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে জাপান। বৃহস্পতিবার ইরান থেকে তেল আমদানি কমাতে বাস্তবিক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্র“তি দিয়েছেন জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি। জাপানে সফররত মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথানেরর সঙ্গে টোকিওয় এক বৈঠকের পর এ প্রতিশ্র“তি তিনি। গেইথনারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আজুমি বলেন, “গত পাঁচ বছরে আমরা ইরান থেকে তেল আমদানি কমিয়েছি।” তিনি আরো বলেন, “ তেল আমদানির পরিমাণ আরো কমাতে আমরা বাস্তবিক পদক্ষেপ নেবো। বর্তমানে ইরান থেকে ১০ শতাংশ তেল আমদানি করা হয়।” ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য দেশটির তেল শিল্পের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে চীন ও জাপানের সমর্থন চাইছেন গেইথনার। বুধবার বেইজিংয়ে চীনা নেতাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি তুলে ধরেন মার্কিন অর্থমন্ত্রী। তবে চীনা নেতাদের কাছ থেকে এ ধরনের কোনো সমর্থন পাননি তিনি। ইরানি তেলের দ্বিতীয় বৃহত্তর ভোক্তা দেশ জাপান। ইরান থেকে তেল আমদানি কমানোর সঙ্গে সঙ্গে উপসাগরীয় অন্য দেশগুলোকে তেল ঘাটতি কমাতে বেশি বেশি তেল রপ্তানির অনুরোধ জানিয়েছে জাপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৭ঘ.