ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের প্রথম রিপাবলিকান প্রাইমারীতে নিউ হ্যাম্পশায়ারের ভোটে প্রতিযোগিতায় নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা।
প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে প্রতিপক্ষ প্রার্থীদের তুমুল আক্রমণের শিকার হয়েছেন সামনের সারিতে থাকা রিপাবলিকান প্রার্থী মিট রমনি।
কিন্তু ভোটের দিনের জরিপে অকেনটাই এগিয়ে গেছেন তিনি। ফলে শেষ মুহূর্তের আক্রমণ সামাল দিয়ে মনোনয়নের পথে বড় একধাপ এগিয়ে যাওয়ার আশা জেগে উঠেছে।
চাপের মুখে পড়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রন পল, জন হান্টসম্যান, নিউ গিংরিচ এবং রিক সান্তোরাম।
মঙ্গলবারের ভোটে ভালো করলে সাউথ ক্যারোলাইনায় ২১ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি ফ্লোরিডার প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান নিয়ে লড়তে পারবেন রমনি।
গত সপ্তাহে আইওয়ার ভোটে রিক সান্তোরামের বিপরীতে সামান্য ব্যবধানে জিতেছিলেন রমনি।
রিপাবলিকান পার্টি কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত যুরাষ্ট্রের প্রতিটি রাজ্যে আগামী কয়েকমাস ধরে চলবে ভিন্ন পদ্ধতির প্রার্থী বাছাই পর্ব প্রাইমারী এবং ককাস।
রাজ্য পর্যায়ের ভোটকে বলা হয় প্রাইমারী। আর ককাস পদ্ধতিতে একটি রাজ্য জুড়ে পার্টি সদস্য ও কর্মীদের বৈঠকের মধ্য দিয়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলে।
আইওয়া ভোটের পর নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারীতে রমনি দ্বিতীয় জয়টি পাবেন বলেই আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ঘ.
bdnews24