২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন বিয়ন্সে

জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিয়ন্সে নোয়েলস কন্যা সন্তানের মা হয়েছেন। নিউ ইয়র্কের একটি হাসপাতালে ৩০ বছর বয়সী এই শিল্পী শনিবার রাতে সন্তানের জন্ম দেন। এ সময় তার স্বামী র‌্যাপসঙ্গীতশিল্পী জে-জেড উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 05:52 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নিউ ইয়র্ক, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিয়ন্সে নোয়েলস কন্যা সন্তানের মা হয়েছেন। নিউ ইয়র্কের একটি হাসপাতালে ৩০ বছর বয়সী এই শিল্পী শনিবার রাতে সন্তানের জন্ম দেন। এ সময় তার স্বামী র‌্যাপসঙ্গীতশিল্পী জে-জেড উপস্থিত ছিলেন বলে জানা গেছে। জনপ্রিয় এই সঙ্গীত দম্পতি নবজাতকের নাম রেখেছেন আইভি ব্লু কার্টার। বিয়ন্সের স্বামী ৪২ বছর বয়সী জে-জেড এর আসল নাম শন কার্টার। নিউ ইয়র্কের বিভিন্ন সংবাদমাধ্যমসূতে জানা গেছে, শনিবার রাতে লেনক্স হিল হাসপাতালে বিয়ন্সে সন্তানের জন্ম দিয়েছেন। তবে, বিয়ন্সের স্বামী কিংবা প্রতিনিধি এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনোকিছু জানান নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৬ ঘ.