২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙ্কারে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান

ইরান ‘অদূর ভবিষ্যতে’ বাঙ্কারে ইউরেনিয়াম সমৃদ্ধ করণ শুরু করবে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

তেহরান, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান ‘অদূর ভবিষ্যতে’ বাঙ্কারে ইউরেনিয়াম সমৃদ্ধ করণ শুরু করবে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের এ পদক্ষেপে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোর ধারণা আরো বদ্ধমূল হবে বলে মনে করা হচ্ছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরেদুন আব্বাসি দাবানি বলেন, “অদূর ভবিষ্যতে ফরদো পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের কাজ শুরু হবে।” এর আগে ইরান জানায়, মধ্যাঞ্চলের কোম শহরের নাতাঞ্জ সমৃদ্ধকরণ স্থাপনা থেকে ইউরেনিয়াম উচ্চ মাত্রায় সমৃদ্ধকরণ কাজ মাটির নিচের ফোদো পরমাণু কেন্দ্রে স্থানান্তর করা হবে। এ পরমাণু স্থাপনায় ৩ দশমিক ৫ মাত্রায় ইউরেনিয়াম শোধন ও ২০ মাত্রায় সমৃদ্ধ করা যাবে বলে রোববার জানানো হয়েছে ইরানের কেহান সংবাদপত্রে। পরমাণু স্থাপনায় শত্র“ হামলা প্রতিহত করতে মাটির নিচে স্পর্শকাতর পরমাণু পরীক্ষা চালানো সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ সিদ্ধন্তের ফলে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়ক বিরোধ নিরসনে শান্তিপূর্ণ কূটনীতিক প্রচেষ্টা আরো জটিল হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের দাবি, ইরান পরমাণু বোমা তৈরির আকাঙ্খা থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। তবে পশ্চিমাদের এ অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর দাবি করছে ইরান। বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমা বিশ্ব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ওপর। খ্রিস্টীয় নববর্ষের দিনও ইরানের সঙ্গে তেলের বিনিময়ে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১৪ঘ.