২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নির্বাচনে জয়ের কাছাকাছি ইসলামপন্থিরা

মিশরের পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনের শুক্রবার প্রকাশিত আংশিক ফলাফলে একতৃতীয়াংশেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে মুসলিম ব্রাদারহুড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কায়রো, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনের শুক্রবার প্রকাশিত আংশিক ফলাফলে একতৃতীয়াংশেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে মুসলিম ব্রাদারহুড। প্রেসিডেন্ট হোসনি মুবারক পরবর্তী প্রথম নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের দল ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস’ পার্টি এক তৃতীয়াংশ ভোট পেয়েছে। মোট ভোটের ৩৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’। দ্বিতীয় অবস্থানে রয়েছে কট্টর ইসলামপন্থি নূর পর্টি। নির্বাচনের ফলাফল পার্টির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল শনিবার প্রকাশ করা হবে। জটিল নির্বাচন পদ্ধতিতে পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনে তিনদফায় ভোট গ্রহণ হয়েছে। নির্বাচিত সদস্যরা একটি খসড়া সংবিধান প্রণয়ন করবে এবং এর পরেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৫২ঘ.