২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুচির সঙ্গে বৈঠকে হেগ

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি’র সঙ্গে বৈঠক করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের একদিন পর সুকির সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

নেইপিতাও, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি’র সঙ্গে বৈঠক করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের একদিন পর সুকির সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। তবে বৈঠকের ফলাফল এখনো জানা না গেলেও রাজবন্দিদের মুক্তির বিষয়ে হেগ আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সুচি ছাড়া অন্যান্য বিদ্রোহী ও বৃহত্তর স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলনকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ১৯৫৫ সালের পর এবারই প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে গেলেন। এর আগে শীর্ষ কয়েকজন কূটনীতিক মিয়ানমার সফর করেছে। স¤প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারিও মিয়ানমার সফর করেছেন। ১৯৯০ সালের নির্বাচনে সুচি’র দল এনএলডি জয়ী হলেও সামরিক জান্তা সরকার তার হাতে ক্ষমতা হস্তান্তর না করে উল্টো তাকে গৃহবন্দি করে। ২০১০ সালের নভেম্বর মাসে সুচিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়। প্রায় ২০ বছর পর গত নভেম্বর মাসে দেশটিতে সেনা বাহিনীর ছত্রছায়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এর মধ্যদিয়ে ক্ষমতায় আসে সেনাবাহিনী সমর্থিত নামেমাত্র বেসামরিক সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩০ ঘ.