২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহুল ব্যবহৃত শব্দের তালিকায় শীর্ষে ‘অকুপাই’

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ‘লেক সুপিরিয়র স্টেট ইউনিভার্সিটি’র একদল ছাত্র তৈরি করছে তাদের দৃষ্টিতে বহুল ব্যবহৃত শব্দসমূহের বার্ষিক তালিকা। এ তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ‘অকুপাই’ শব্দটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

বোস্টন, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ‘লেক সুপিরিয়র স্টেট ইউনিভার্সিটি’র একদল ছাত্র তৈরি করছে তাদের দৃষ্টিতে বহুল ব্যবহৃত শব্দসমূহের বার্ষিক তালিকা। এ তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ‘অকুপাই’ শব্দটি। নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্র জুড়ে আয় বৈষম্য এবং অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে গত বছর কয়েক মাসব্যাপী চলা আন্দোলন কর্মসূচির সঙ্গে ‘অকুপাই’ প্রত্যয়টি জড়িত। শব্দ তালিকা তৈরির জন্য মনোনীত ১২ জন ‘অকুপাই’ শব্দটিকে তালিকাভুক্ত করেছে। ‘বিস্ময়কর’ শব্দটিও গত বছরে বহুল ব্যবহৃত শব্দের তালিকায় উঠে এসেছে। মিশিগানের মনোনয়নকারী মার্থা ওয়াজাক বলেছেন, “প্রতিটি টক শো’তেই এ শব্দটি প্রতি পাঁচ মিনিটে দুইবার উচ্চারিত হয়েছে।” এছাড়া, অন্তঃসত্ত্বা মার্কিন গায়িকা বিয়ন্স, অভিনেত্রী ও গায়িকা পলট্রো এবং রাজনীতিক ড্রিও স্ক্রন সম্পর্কে ‘বেবি বাম্প’ শব্দটি বহুলভাবে ব্যবহুত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ঘ.