লামু, কেনিয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার লামু দ্বীপের কাছাকাছি রোববার রাতে একটি ফেরি ও কার্গো বোটের সংঘর্ষে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছে, দুর্ঘটনার সময় ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। ছোট ওই ফেরিতে কমপক্ষে ৮০ জন যাত্রী ছিল।
কেনিয়ার রেডক্রস কমিটি জানায়, ৮২ জন যাত্রীর মধ্যে রোববার রাতেই ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ২৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার পর ২৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
পানি থেকে টেনে তোলা ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৬ জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৭ঘ.
bdnews24