২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ: ফিলিপিন্সে প্রায় ৫০০ আহত

ফিলিপিন্সে বর্ষবরণের উৎসবে আতশবাজি ও ছররা বুলেটের আঘাতে প্রায় পাঁচশ মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপিন্সে বর্ষবরণের উৎসবে আতশবাজি ও ছররা বুলেটের আঘাতে প্রায় পাঁচশ মানুষ আহত হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে রোববার বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১২টা পার হলে রাজধানী ম্যানিলায় শুরু হয় খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। আতশবাজিতে আলোর রেখা ছড়িয়ে পড়ে চারদিক। ম্যানিলার স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এ উৎসবের সময় আতশবাজিতে অন্তত চারশ’ ৫৪ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া ছররার আঘাতে আহত হয় অন্তত ১৮ জন। এবার আহতের এ সংখ্যা গতবারের এ উৎসবে আহতের সংখ্যার চেয়ে কিছুটা কম। ২০১১ সালের প্রথম প্রহরে উৎসব করতে গিয়ে তখন পাঁচশ’ ৪৬ জন মানুষ আহত হয়। আতশবাজির কারণে সৃষ্ট ধোঁয়ায় ম্যানিলায় কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮১৬ ঘ.