আনসার লাভলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টীয় নতুন বছর বরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনে শামিল হয়েছেন বাঙালিরাও। টাইমস স্কয়ারে মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আলাদাভাবেও বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করে প্রবাসীরা।
নিউ ইয়র্কের কুইন্স, ব্র“কলিন এবং ম্যানহাটানে প্রবাসী বাঙালিদের উদ্যোগে শনিবার মধ্যরাতে অনুষ্ঠান হয়। ব্র“কলিনে চার্চ-ম্যাকডোনাল্ডের সুগন্ধা রেস্তোরাঁর অনুষ্ঠানে অংশ নেয় বিপুল সংখ্যক প্রবাসী। এতে দেশ থেকে আসা শিল্পীদের সঙ্গে প্রবাসী শিল্পীরাও গান গেয়ে শোনান।
টাইমস স্কয়ারে বর্ষবরণের সবচেয়ে বড় অনুষ্ঠানে ১০ লক্ষাধিক উচ্ছ্বল প্রাণের সঙ্গেও ছিলো প্রবাসী বাঙালিদের উপস্থিতি। এই অনুষ্ঠানের নিরাপত্তার বন্দোবস্তও ছিলো ব্যাপক। প্রায় ৩৮ হাজার পুলিশ সর্বক্ষণ সতর্কাবস্থায় ছিলো।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বারে বসানো হয় ৩ সহস্রাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। টাইমস স্কয়ারে ঢুকতে হয় নির্দিষ্ট কয়েকটি পথে। এ সময় দেহ তল্লাশি ছাড়াও প্রশিক্ষিত কুকুর দিয়ে ব্যাগ-ক্যামেরা পরীক্ষা করা হয়। নিষিদ্ধ ছিলো নেশাজাতীয় যে কোনো সামগ্রী।
১০৭ বছর ধরে টাইমস স্কয়ারে বর্ষবরণের উৎসব হচ্ছে। বরাবরের মতো এবারো প্রচুর বিদেশি যোগ দেন এই উৎসবে। উৎসবের এবারের স্লোগান ছিলো ‘আসুন সবাই স¤প্রীতির বন্ধনে আবদ্ধ হই (লেট দেয়ার বি ফ্রেন্ডশিপ দিস ইয়ার)’।
নতুন বছরের এবারের উৎসবের অন্যতম অনুষঙ্গ হবে স্ফটিকের একটি বল, যার ওজন ১১ হাজার ৮৭৫ পাউন্ড এবং ৭৭ ফুট উঁচু একটি মসৃণ খুঁটি বেয়ে ৬০ সেকেন্ড গণনার (কাউন্ট ডাউন) মাধ্যমে তা ভূমিতে পতিত হয়। এই সময় তা এক কোটি ৬ লাখ বার রং বদলায়। গত বছরের মতো এবারও সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ নতুন বছরের বল পতনের শুভ উদ্বোধন ঘটান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24