২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ফের ঝড়ের আশঙ্কা, নেসাতের কবলে চীন

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ১২ টি প্রদেশে সপ্তাহের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে, চীনে টাইফুন নেসাতের প্রভাবে ভারী বর্ষণ শুরু হওয়ায় বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ম্যানিলা, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ১২ টি প্রদেশে সপ্তাহের দ্বিতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে, চীনে টাইফুন নেসাতের প্রভাবে ভারী বর্ষণ শুরু হওয়ায় বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। ফিলিপাইনের লুজন দ্বীপে এর আগে টাইফুন নেসাত এ সৃষ্ট বন্যা থেকে ১ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মীরা। আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঝড় নালগায়ে শনিবার সকালে কেগায়ান প্রদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১৭০ কিলোমিটার। আবহাওয়া ব্যুরোর প্রধান গ্র্যাসিয়ানো যুমুল এক সংবাদ সম্মেলনে বলেন, "নালগায়ের কারণে ভূমিধস ও মারাত্মক বন্যা হতে পারে।" তিনি স্থানীয় কর্মকর্তা ও অধিবাসীদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ঝড়ের পূর্বপ্রস্ততি হিসেবে ছেড়ে যাওয়া জাহাজগুলো আবার তীরে ফিরিয়ে আনাসহ বিমান ও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল চীন। ঝড়ের কারণে ভূমিধস শুরু হওয়ার আগেই দেশটির পর্যটন দ্বীপ হেইনান থেকে ৫৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেসাত এ বছর চীনে আঘাত হানা ১৭ তম ও সবচেয়ে শক্তিশালী ঝড়। এর ফলে চীনে অন্তত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। তিনটি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ লাখ লোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৮ঘ.