২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সির্তের বিমানবন্দর দখল করেছে এনটিসি বাহিনী

লিবিয়ার অন্তর্বর্তী শাসক গোষ্ঠী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা বৃহস্পতিবার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সির্তের বিমানবন্দর দখল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার অন্তর্বর্তী শাসক গোষ্ঠী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা বৃহস্পতিবার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সির্তের বিমানবন্দর দখল করেছে। নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে বিবিসি জানায়, এনটিসি বাহিনী বিমানবন্দরের বিধ্বস্ত ভবনগুলো থেকে গাদ্দাফি আমলের সব প্রতীক সরিয়ে ফেলেছে। ওদিকে, গাদ্দাফিপন্থি যোদ্ধারা প্রতিরোধ জোরদার করছে বলেও জানা গেছে। প্রায় দুই সপ্তাহ আগে এনটিসি যোদ্ধারা সির্তের এ বিমান বন্দরটি দখল করলেও পরবর্তীতে গাদ্দাফিপন্থিরা তাদের সেখান থেকে বিতাড়িত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৭ঘ.