২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে জয় মমতার

উপনির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভবানীপুর আসন থেকে ৫৪ হাজার ভোটের ব্যবধানে সিপিএমপ্রার্থীকে হারান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভবানীপুর আসন থেকে ৫৪ হাজার ভোটের ব্যবধানে সিপিএমপ্রার্থীকে হারান তিনি। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন এক নির্বাচনী কর্মকর্তা বুধবার বিজয়ী হিসেবে মমতার নাম ঘোষণা করেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। "মমতা ব্যানার্জি বিধানসভার ভবানীপুর আসন থেকে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৪ হাজার ২শ' ১৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন, " বলেন ওই কর্মকর্তা। উত্তর বসিরহাট আসনের উপনির্বাচনেও বিজয়ী হয়েছে মমতার তৃণমুল কংগ্রেস। বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রিত্ব গ্রহণ করলে ছয় মাসের মধ্যে উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভার সদস্য হতে হয়। চলতি বছর পশ্চিমবঙ্গে বামফ্রন্টের তিন দশকের শাসনের অবসান ঘটায় মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এ জয়ের ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করেন মমতা। উপনির্বাচনে বিজয়ের ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতার অভিষেক আইনগত বৈধতা পেল। গত বিধানসভার নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বাম জোটকে বিপুল ব্যবধানে পরাজিত করে পশ্চিম বঙ্গের ক্ষমতায় আসীন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩৩ ঘ.