জেরুজালেম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত পশ্চিম তীরে ১১শ' নতুন বসতি গড়ার প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। পশ্চিম তীরের গিলো এলাকায় ইসরায়েল ঘোষিত রাজধানীর অংশ হিসেবে নতুন এ বসতি গড়ে তোলা হবে।
গিলো প্রজেক্ট নামের বসতি সম্প্রসারণের এ পরিকল্পনাটি মঙ্গলবার একটি আঞ্চলিক পরিকল্পনা কমিটি অনুমোদন করে বলে জানায় ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পরিকল্পনাটি অনুমোদনের নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন।
২০১০ সালে বসতি স¤প্রসারণের প্রতিবাদেই ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনার টেবিল ছেড়ে যায় ফিলিস্তিন।
এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সরাসরি আলোচনার ব্যাপারে বিশ্বের প্রভাবশালী চারপক্ষের দেওয়া প্রস্তাব মুখ থুবড়ে পড়বে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।
পাশাপাশি ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদের আবেদনে যে সংকটের সৃষ্টি হয়েছে তাতেও এই সিদ্ধান্তের প্রবাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, এ সিদ্ধান্ত শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত শুক্রবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদের আবেদন করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের এই আবেদনের তীব্র বিরোধিতা করে বলেছে, একমাত্র আলোচনার মাধ্যমেই ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান হতে পারে।
এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে নিঃশর্ত আলোচনায় বসারও প্রস্তাব দেন।
জাতিসংঘে ফিলিস্তিন আবেদন জমা দেওয়ার পরপরই বিশ্বের প্রভাবশালী চারপক্ষ- জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরাসরি শান্তি আলোচনা শুরু করার জন্য ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। শান্তি আলোচনার প্রস্তাব করে ওই চারপক্ষ আলোচনার একটি রূপরেখাও তুলে ধরে।
সরাসরি শান্তি আলোচনার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এমন কোন পদক্ষেপ না নেওয়ার জন্যও ওই সময় দু'পক্ষের প্রতি আহ্বান জানায় তারা।
জাতিসংঘ থেকে ফিরে গত রোববার মাহমুদ আব্বাস প্রভাবশালী চারপক্ষের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, বসতি স¤প্রসারণ বন্ধ না হলে কোন আলোচনা নয়।
এ পরিস্থিতিতেই ইসরায়েল বসতি স¤প্রসারণের সিদ্ধান্ত অনুমোদন করলো।
ইসরায়েলের সিদ্ধান্তে ক্ষুব্ধ ফিলিস্তিন পক্ষের শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরিকাত বলেছেন, "এ অনুমোদনের মাধ্যমে ইসরায়েল চারপক্ষের শান্তি আলোচনার প্রস্তাবে ১১শ' নাক ঢুকিয়ে দিলো।"
আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাদাইনা বলেছেন, "বসতি স¤প্রসারণ পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক স¤প্রদায়ের উদ্দেশ্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে।"
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখন্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ফিলিস্তিন। প্রস্তাবিত এলাকাগুলো নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে একে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ১২২টি দেশ।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণসদস্য পদ দেওয়ার প্রশ্নে নিরাপত্তা পরিষদে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৪ ঘ.
bdnews24