২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খাদ্যে ভেজাল, গ্রেপ্তার ২ সহস্রাধিক

খাদ্যে ভেজালের কারণে চীন গত ৫ মাসে ২ হাজারের বেশি মানুষকে প্রেপ্তার করেছে। পাশাপাশি বেশ কয়েক টন ভেজাল খাদ্য আটক করা ছাড়াও এবং ৫ হাজারের বেশি কোম্পানি বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

বেইজিং, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্যে ভেজালের কারণে চীন গত ৫ মাসে ২ হাজারের বেশি মানুষকে প্রেপ্তার করেছে। পাশাপাশি বেশ কয়েক টন ভেজাল খাদ্য আটক করা ছাড়াও এবং ৫ হাজারের বেশি কোম্পানি বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার একথা জানায়। চীনা মন্ত্রিসভার খাদ্য নিরাপত্তা বিষয়ক টাস্কফোর্সের এক কর্মকর্তা সিনহুয়া বার্তা সংস্থাকে বলেছেন, "আমাদের সা¤প্রতিক অভিযান উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। কিন্তু এ অভিযান শুরু হয়েছে মাত্র।" জুলাই থেকে এ পর্যন্ত কমপক্ষে ডজনখানেক মানুষকে কারাদণ্ড দিয়েছে চীন। এর মধ্যে একজনকে মৃত্যুদন্ডও দেওয়া হয়েছে। বিষাক্ত রাসায়নিক মেশানো শুকরের মাংস বিক্রির দায়ে তাদের এ সাজা হয়। সর্বশেষ ভেজাল ভোজ্য তেল বিক্রির অভিযোগে ৩২ জনকে কারাদণ্ড দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০০৮ সালে চীনে মেলামাইন মিশ্রিত দুধ খেয়ে কমপক্ষে ৬ শিশুর মৃত্যু এবং প্রায় ৩ লাখ লোক অসুস্থ হয়ে পড়ে। গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে ওই ঘটনা। এরপর থেকেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংগ্রাম করে আসছে চীন। কঠোর দমনাভিযান চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২২ঘ.