ব্যাংকক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñথাইল্যান্ডে বন্যায় মধ্য জুলাই থেকে এ পর্যন্ত ১৫৮ জনের প্রাণহানি হয়েছে। গত দুই সপ্তাহের বন্যায় প্রতিবেশী দেশ ক্যাম্বোডিয়ায়ও ৬১ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে দু'দেশের কর্তৃপক্ষ ।
বন্যায় থাইল্যান্ডের ২০ লাখ একর জমি প্লাবিত হয়েছে।
থাইল্যান্ডের দুর্যোগ মোকাবেলা বিভাগ জানায়, "উত্তর ও মধ্যাঞ্চলের ২৩টি প্রদেশ প্লাবিত হয়েছে। বন্যায় ও প্রবল বৃষ্টিপাতে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।"
রাজধানী ব্যাংককও বন্যা কবলিত হয়েছে। ব্যাংককের চাও ফ্রেয়া নদী উপচে বেশ কিছু অঞ্চলে রাস্তায় উঠে গেছে।
আসন্ন কয়েক সপ্তাহে প্রবল বৃষ্টিপাত ও বন্যা হতে পারে বলে মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় ৩৯টি প্রদেশেকে সতর্ক করে দিয়েছে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ।
ক্যাম্বোডিয়ায় প্রায় ১ লাখ ৬৩ হাজার হেক্টর ফসলের জমি ও ৬৩ হাজার বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থপনা কমিটির উপপরিচারক কেউ ভি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৩ঘ.
bdnews24