২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি পরিকল্পনায় কৃষ্ণাঙ্গদের সমর্থন চাইলেন ওবামা

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতাদের 'অভিযোগ বন্ধ' করে কংগ্রেসে চাকরি পরিকল্পনা এগিয়ে নিতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñযুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতাদের 'অভিযোগ বন্ধ' করে কংগ্রেসে চাকরি পরিকল্পনা এগিয়ে নিতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার তিনি এ আহ্বান জানান। কংগ্রেসের কৃষ্ণাঙ্গ ককাসের ভোজে আবেগঘন এক বক্তৃতায় ওবামা ১৯৬০ এর দশকের নাগরিক অধিকার সংগ্রামের কথার অবতারণা করে তার ৪৪৭ বিলিয়ন ডলারের চাকরি পরিকল্পনায় সমর্থন আদায়ের চেষ্টা নেন এবং এ পরিকল্পনা এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা কঠিন লড়াইয়ের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক রাজনীতিবিদই সমালোচনা করে বলছেন, কৃষ্ণাঙ্গদের মধ্যে তুলনামূলক বেকারত্বের হার বেশি হলেও ওবামা সেদিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা কৃষ্ণাঙ্গদের মধ্যে এখনো জনপ্রিয়। তাদের হতাশার বিষয়টি ওবামা স্বীকার করে নিয়েছেন এবং তাদের দাবিকে আমলে নিয়ে বলেছেন, "ভরসা রাখুন।" তিনি বলেন, "আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো। এটাকে এগিয়ে নিয়ে যান। অভিযোগ, রোদন, ক্ষোভ বন্ধ করুন। আমরা এ পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবো। আমরা কাজ পাবোই।" উল্লেখ্য, আগামী নির্বাচনে ওবামার জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করছে মার্কিন অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং বেকারত্বের হার ৯ দশমিক ১ শতাংশ কমানোর ওপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২০ঘ.