২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অর্থনীতি 'সংকটে': মনমোহন

বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, অর্থনৈতিক সংকট ক্রমশ গভীর হচ্ছে এবং তা উন্নয়ন দেশগুলো ও বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার প্রতি হুমকি সৃষ্টি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, অর্থনৈতিক সংকট ক্রমশ গভীর হচ্ছে এবং তা উন্নয়ন দেশগুলো ও বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার প্রতি হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ অধিবেশনে শনিবার তিনি বলেন, "বিশ্ব অর্থনীতি সংকটের মধ্যে আছে। ২০০৮ সালে অর্থনৈতিক মন্দার পর যে সব পুনরুদ্ধারমূলক পদক্ষেপ দেখা গিয়েছিলো সেগুলো এখনো পূর্ণতা পায়নি। অনেক ক্ষেত্রে এ সংকট আরো বেড়েছে।" ভারতের আধুনিক অর্থ ব্যবস্থার রূপকার ও সাবেক অর্থমন্ত্রী মনমোহন বলেন, বিশ্ব প্রবৃদ্ধির মূল চালক পশ্চিমা দেশগুলো ও জাপানে অর্থনৈতিক ধীরগতি আন্তর্জাতিক বাজারে আস্থার সংকট সৃষ্টি করছে। "অনিবার্যভাবে উন্নয়নশীল দেশগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০১৭ ঘ.