নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনের বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘের একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে শান্তি আসবে না।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার জাতিসংঘে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করার পর সাধারণ পরিষদে তার দেশের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন।
এরপর বক্তৃতা দিতে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, "সত্য হচ্ছে, ইসরায়েল শান্তি চায়, আমি শান্তি চাই। তবে আমরা কেবল জাতিসংঘের সিদ্ধান্তের মাধ্যমে শান্তি অর্জন করতে পারব না।
"ফিলিস্তিনিদের প্রথমে ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারপর তারা রাষ্ট্র পাবে।"
আর শান্তি আসলে ইসরায়েল জাতিসংঘে 'সবার আগে' ফিলিস্তিনকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেন তিনি।
কাজেই দেরি না করে নিউ ইয়র্কেই তাদের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার জন্য আব্বাসের প্রতি আহ্বান ইসরায়েলি নেতা।
নেতানিয়াহু বলেন, "আসুন আজকে জাতিসংঘেই আলোচনায় বসি।"
ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি বসতি স¤প্রসারণ চালিয়ে যাওয়ায় প্রায় এক বছর ধরে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০২৩৫ ঘ.
bdnews24