২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে নতুন ব্যয়সঙ্কোচনের প্রতিবাদে ধর্মঘট

গ্রিসে সরকারের নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসে সরকারের নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ধর্মঘটে বাস, ট্রেন ও ট্যাক্সি পরিষেবা ব্যাহত হচ্ছে। বিমান চলাচল নিয়ন্ত্রকরা কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখবে এবং এথেন্সে জনসেবা বিভাগের কর্মীরা এক গণবিক্ষোভে অংশ নেবে বলে খবরে জানানো হয়েছে। শিক্ষদকের একটা অংশ এবং সরকারি কর্মচারীরাও কাজ বন্ধ রেখেছে। সরকারি কর্মচারীর পদ এবং অবসর ভাতা অরো কমানোর মধ্য দিয়ে ব্যয়সংকোচনের নতুন কঠোর পদক্ষেপ নিয়েছে গ্রিস সরকার। বুধবার কঠোর এ ব্যয়সংকোচনের পদক্ষেপ ঘাষণা করেছে সরকার। ৮ শ কোটি ইউরো সহায়তা পাওয়ার জন্য সরকার এ পদক্ষেপ নিচ্ছে। ঋণ সংকট কাটাতে ইউরোজোনের দেশগুলোসহ আইএমএফ এর মঞ্জুর করা ১১০ বিলিয়ন ডলারের উদ্ধার প্যাকেজের আওতায় সর্বশেষ এ ঋণ পাচ্ছে গ্রিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৯ঘ.