২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেকাব পরে জরিমানার শিকার দুই ফরাসি নারী

আইন অমান্য করে নেকাব পরা অব্যাহত রাখায় দুই ফরাসি নারীকে জরিমানা করা হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে আপিল করার হুমকি দিয়েছে ওই দুই নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন অমান্য করে নেকাব পরা অব্যাহত রাখায় দুই ফরাসি নারীকে জরিমানা করা হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে আপিল করার হুমকি দিয়েছে ওই দুই নারী। জনসমক্ষে নেকাব পরার অভিযোগে গত মে মাসে প্যারিসের পূর্বাঞ্চলীয় মেয়স্ক টাউন হল থেকে হিন্দ আমাস ও কেনজা দ্রিদারকে আটক করা হয় বলে বিবিসি জানায়। নেকাবের পক্ষে আন্দোলনকারী ওই দুই নারী জানান, নেকাব পরিধান একটি ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয় যা ইউরোপীয় আইনের মাধ্যমে রোধ করা হয়েছে। ছয়বছর আগে আমাস প্রথমবারের মতো নেকাব পরিধান করেন। কিন্তু তার পিতামাতা কট্টর মুসলমান নন। গত মে মাসে নেকাব নিষিদ্ধ করে ফ্রান্সে আইন জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০৪ ঘ.