২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যায় ৭০ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চীনের আটটি প্রদেশে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে ও ৩২ জন নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 07:10 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

বেইজিং, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চীনের আটটি প্রদেশে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে ও ৩২ জন নিখোঁজ রয়েছে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। চলতি মাসের প্রথম দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে এ পর্যন্ত ৪০০ কোটি ১০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে চীনের স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে। দুর্যোগের শিকার প্রায় ১০ লাখ লোককে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের উত্তরপশ্চিমের শানানজি প্রদেশ এবং দক্ষিণপশ্চিমের সিচুয়ান প্রদেশে বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। চীনের রাষ্ট্রীয় বেতার জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকার ৪০টি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলোর পানি পাড় উপচিয়ে তীরবর্তী এলাকগুলো ভাসিয়ে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২২৪ ঘ.