২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের অস্ত্র কোম্পানিতে সাইবার হামলা

সাইবার হামলার শিকার হয়েছে জাপানের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিৎসুবিসি হ্যাভি ইন্ডাসট্রিজ (এমএইচআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাইবার হামলার শিকার হয়েছে জাপানের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিৎসুবিসি হ্যাভি ইন্ডাসট্রিজ (এমএইচআই)। ক্ষেপণাস্ত্র, সাবমেরিন প্রযুক্তি এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত তথ্য চুরির উদ্দেশ্যে এ সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এমএইচআই। মিৎসুবিসি জানায়, তারা গত মাসে তাদের ৮০ টিরও বেশি সার্ভার এবং কম্পিউটারে ভাইরাস খুঁজে পেয়েছে। সরকার এ সাইবার হামলায় গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফাঁস হওয়ার কথা জানে না বলে জানিয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রণালয় এমএইচআই এর কাছ থেকে এ ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে সাইবার হামলার কথা জানতে পেরে কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন। তবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসু ইচিকাওয়া বলেছেন, "এ হামলায় গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি যায়নি। তবে এসএইচআই কে তাদের তথ্যনিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখার ব্যবস্থা নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৫ঘ.