২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩

তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার গাড়িবোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। স্বরাষ্ট্রমন্ত্রী নাঈম শাহিন একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

আঙ্কারা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার গাড়িবোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। স্বরাষ্ট্রমন্ত্রী নাঈম শাহিন একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে কেন্দ্রীয় খিজিলে এলাকায় বিস্ফোরণ ঘটে। শাহিন বলেন, পার্ক করে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এতে করে ব্যস্ত রাস্তায় অন্য কয়েকটি গাড়ির পেট্রোলিয়াম গ্যাস ট্যাংকেও বিস্ফোরণ ঘটে। এর আগে একটি টিভি স্টেশন তাদের প্রতিবেদনে জানায়, বিস্ফোরণটি ঘটেছে একটি মিনিবাসে। স্থানীয় রাজ্য কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়ি জ্বলতে দেখা যায় টেলিভিশন চিত্রে। ঘটনাস্থলে ছুটে যেতে দেখা গেছে অ্যাম্বুলেন্স। রাষ্ট্রপরিচালিত আনাতোলি সংবাদ সংস্থা বলেছে, পুলিশ ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। দোগান বার্তা সংস্থা পুলিশের উদ্ধৃতি দিয়ে বোমা বিস্ফোরণে প্রাথমিকভাবে ২ জন নিহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলের কাছে পুলিশ এক নারীকে আটক করেছে বলেও খবর পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩০৬ঘ.